পোস্টগুলি

 অফিসে যাওয়ার আগ মুহুর্তে আমার স্ত্রী যখন আমার কাছে জানতে চাইলো আমি তার ছোট বোনের বিয়েতে কি উপহার দিবো তখন আমি বললাম, - তুমি তোমার পছন্দমতো কিছু একটা কিনে দিও  আমার স্ত্রী কিছুটা রেগে বললো, -" কিছু একটা কিনে দিবো মানে? তুমি জানো দুলাভাই আমার বোনকে কি উপহার দিচ্ছে?   ১লাখ ২০হাজার টাকা দিয়ে সোনার কন্ঠ হার! আমি বললাম, -তাহলে এখন আমার কি করতে হবে?  আমার স্ত্রী হেসে বললো, -" আমি আমার বোনকে ২লাখ টাকা দিয়ে সিতা হার কিনে দিবো।" কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, -এতো টাকা! আমার স্ত্রী মুখটা মলিন করে বললো, -" দুলাভাই যদি ২য় শ্রেণীর কর্মকর্তা হয়ে  এতোটাকা দিয়ে উপহার দিতে পারে তাহলে তুমি ১ম শ্রেণীর কর্মকর্তা হয়ে কেন পারবে না? এখন তুমি যদি দুলাভাইয়ের চেয়েও কম দামের উপহার দাও তাহলে বাপের বাড়িতে আমি মুখ দেখাতে পারবো? আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, -আচ্ছা ঠিক আছে। আফিস থেকে আসার পর তোমায় টাকা দিচ্ছি। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম----- অফিসে এসে রায়হান সাহেবের ফাইলটা ভালো করে দেখে বললাম, -আপনার তো দেখছি কাগজ পত্রের কিছুই ঠিক নেই। আমি এই প্রজেক্টে সাইন কিভাবে করি বলেন তো?...